১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ২২লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩২ বার

নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন সানোখালি গ্রামের কাজী নাছিরুল আলমের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাছিরুল আলম বাদী হয়ে সোমবার বিকেলে একই বাড়ির ৪জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, কাজী নাছিরুল আলমদের সাথে একই বাড়ির কাজী রাজুদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধ কে কেন্দ্র করে তাঁরা নাছিরুল আলমের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের আঁধারে কাজী রাজু (৩৫)কাজী মহসিন (২৮) কাজী শাহজাহান (৬০) ও ফারজানা ইয়াসমিন (৩৬) মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। তাদেরকে রাতে খামারের আশপাশে চলাফেরা করতে খামারের পাহারাদার মো: আনোয়ার হোসেন দেখেছেন। অভিযোগে নাছিরুল আলম আরো বলেন, তাঁর গরুর খামারের ক্ষতিসাধন সহ তার পরিবারের লোকজনের ক্ষতিসাধনের আশঙ্কা করছেন তিনি। তিনি বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ২২লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬