০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগর চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ শিক্ষক ও স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ২৪ মে মা সমাবেশের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বিদ্যালয়ের ‘সেরা শিক্ষক’ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা বাড়াতে প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ পাঠদান। এছাড়া আগামী ১৯ মে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, আগামী ২০ মে অনুষ্ঠিতব্য মা সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (DPEO) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একইসাথে সভায় উপবৃত্তির তালিকা প্রেরণ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও আমাদের সক্রিয় থাকতে হবে। শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি।
সভার শেষে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করে ,সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্ট স্টাফগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগর চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬