১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন: ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মোঃ বাবুল হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৪৯ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।

​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি নির্বাচনী পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। উচ্চশিক্ষিত এই নেতা (বি. কম অনার্স, এম. কম – ম্যানেজমেন্ট) দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বলেন, “আমি অবহেলিত ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পেলে মাদকযুক্ত সমাজ গঠন ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

​পোস্টারটিতে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের ছবি ও দলীয় প্রতীক সম্বলিত এই প্রচারণাটি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেছেন।

, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের এমন তৎপরতা দিন দিন বাড়ছে। সাধারণ ভোটাররা এখন অপেক্ষা করছেন যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেওয়ার।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুর সিটি নির্বাচন: ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মোঃ বাবুল হোসেন

আপডেট টাইম : ১২:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬