অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ রাজধানীর বাংলাদেশ পুলিশ এর সদস্য, মুগদা থানা-র এএসআই মোঃ আমিরুল ইসলামকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি পদক)” প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মহামান্য আইজিপি মহোদয় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করেন। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ স্বীকৃতিতে ভূষিত হন।
সহকর্মী ও স্থানীয়দের মতে, এএসআই মোঃ আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে তার সক্রিয় ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।
পুলিশ সপ্তাহে প্রাপ্ত এই সম্মাননা বাংলাদেশ পুলিশ এর সদস্যদের পেশাগত দক্ষতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত
প্রিয়া চৌধুরী 



















