০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও আহ্বায়ক কমিটি ঘোষণ,

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫১ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ
টঙ্গীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১১ মে) বিকেলে টঙ্গী পূর্ব থানা এনসিপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​মিছিলটি স্থানীয় সাহারা মার্কেট এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টঙ্গী পূর্ব থানার ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

​মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা এনসিপির নবঘোষিত কমিটির আহ্বায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মঈন আহাম্মেদ, যুগ্ম সদস্য সচিব আরিফ হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও সমাবেশে গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন ও আহ্বায়ক সদস্য সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

​সমাবেশে বক্তারা দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে, অন্যথায় নেতৃবৃন্দের নির্দেশে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে”।

​উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে এনসিপি গাজীপুর মহানগর শাখার ফেসবুক পেজ থেকে হোসাইন আর মামুন ও আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ৬ মাস মেয়াদী এই কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও আহ্বায়ক কমিটি ঘোষণ,

আপডেট টাইম : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬