ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন মুগদা থানা
৭ নং ওয়ার্ড। মাদক চাঁদাবাজি
ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অভিযান দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা । সোমবার (১২ মে ২০২৬) সন্ধ্যা ৬। ঘটিকায়
৭ নং ওয়ার্ড মানিকনগর বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে মাদক। ব্যবসায়ীদের শনাক্ত করে এবং একজনকে সরোজমিনে মাদকসহ। আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় এলাকাজুড়ে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, মুগদা ৭ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে মাদকের অভিযান চলমান থাকবে
অভিযানে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা
মোঃ জিন্নাহ। তিনি বলেন, মানিকনগর
“৭ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক সম্পাদক
মোঃ শহিদুল্লাহ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার চেষ্টা করে যাব মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য কোনো মাদক ও চাঁদাবাজের স্থান হবে না। এই সমাজে এসব অপরাধ নির্মূল করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
আরও বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি মাসুদ রানা। তিনি বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের নির্দেশনায় আমরা মুগদা ৭ নং ওয়ার্ডকে মাদক ও চাঁদাবাজমুক্ত করবো।” ইনশাল্লাহ
এ সময় আরও উপস্থিত ছিলেন
৭ নং ওয়ার্ড মোঃ শফিকুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব
মাসুদ রানা, আরো
উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড
মহিলা দলের সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক
ঔশি রহমান
এছাড়াও শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিযানে অংশ নেন মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রতাশায় স্লোগান দেন। করবো কাজ গড়ব দেশ মাদকমুক্ত বাংলাদেশ।
প্রিয়া চৌধুরী 



















