০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে জোরপূর্বক জায়গা দখল করে ঘর তুলতে চেষ্টা করার অভিযোগ,মামাতো ভাইয়ের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জায়গা দখল করে ঘর তোলার চেষ্টার অভিযোগ উঠেছে মামাতো ভাই খান সাহেবের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ মে) রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, চর পোড়াগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবর, পিতা আবু কালাম ও মাতা মৃত রছিয়া বেগমের বসতবাড়িতে তার মামাতো ভাই খান সাহেব ঘর তোলার চেষ্টা করেন।

বাবরের দাবি, তার মায়ের সম্পত্তির বৈধ মালিক তিনি ও তার বোনেরা। তবে খান সাহেব দীর্ঘদিন ধরে ওই জায়গিতে নিজের দাবি করে আসছেন।
বাবর অভিযোগ করে বলেন, আমাদের কাছে সে কোনো জমি পাবে না। আমার মায়ের জায়গার বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। কিন্তু জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে।বাবরের তিন বোনও অভিযোগ করে বলেন, তাদের মা রছিয়া বেগম অচেতন অবস্থায় থাকাকালে টিপসই নিয়ে দলিল করা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। মঙ্গলবার রাতে খান সাহেব লোকজন নিয়ে ঘর তুলতে আসলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে এসআই দেওয়ান মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ সামগ্রী বহনকারী গাড়িগুলো জব্দ করে। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ সেখানে কাজ করতে পারবে না বলে তিনি জানান।

অন্যদিকে অভিযুক্ত খান সাহেব, পিতা মোহাম্মদ দুলাল ও মাতা ছলমা বেগম, দাবি করেন, জায়গিটি তাদের দাদার সম্পত্তি এবং তিনি তার ফুফুর কাছ থেকে বৈধভাবে কিনেছেন।
তিনি বলেন, “আমি ১৬ ডেসিম জমির মালিক। আমার বৈধ কাগজপত্র রয়েছে। আমি আমার নিজের জায়গায় ঘর তুলতে গিয়েছিলাম। কিন্তু আমার ফুফাতো ভাই-বোনেরা আমাকে জায়গা বুঝিয়ে দিচ্ছে না। বিষয়টি নিয়ে থানায় একাধিক বৈঠক হয়েছে এবং আদালতেও মামলা চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে জোরপূর্বক জায়গা দখল করে ঘর তুলতে চেষ্টা করার অভিযোগ,মামাতো ভাইয়ের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:৫৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬