০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন: মানবসেবার অগ্রযাত্রায় নার্সরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক সেবক/সেবিকা (নার্স) দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (১২ মে) সকালে ৫০ শয্যাবিশিষ্ট নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নার্সিং পেশার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন৷।
আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসক ও সম্মানিত নার্সরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের নার্সিং খাতকে আরও সমৃদ্ধ ও উন্নত করা সম্ভব। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন: মানবসেবার অগ্রযাত্রায় নার্সরা

আপডেট টাইম : ০৯:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬