০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিলেন ইউএনও সুজন দাশ গুপ্ত

খুলনার দিঘলিয়া উপজেলাতে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন দাশ গুপ্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দিঘলিয়া উপজেলা।
তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করা, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুর হামের টিকা নিশ্চিতকরণ, জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ইউএনও।
সভায় ইউএনও বলেন, গ্রাম পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দিঘলিয়ায় গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিলেন ইউএনও সুজন দাশ গুপ্ত

আপডেট টাইম : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬