০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো: পানিসম্পদ মন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাস্তা-ঘাট, জলাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে গত ১৭ বছরে লক্ষ্মীপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন আমাদের সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।”

মন্ত্রী আরও জানান, লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অর্থনৈতিক জোন গঠন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমরা আর অবহেলিত থাকতে চাই না। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি চাইলে বড় পরিবর্তন সম্ভব।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো: পানিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬