০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের কেপিআই পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আবু বকর সিদ্দীক

শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই সমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপ কার্য সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আবু বকর সিদ্দীক।

রবিবার (১৭ মে) শেরপুর সদর থানাধীন গাজীরখামার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ-সহ উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব জনাব নাসরিন আক্তার, লেফটেন্যান্ট ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য জনাব তাসফিন মাহমুদ অমি, জেলা এনএসআই এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য জনাব মোঃ আসাদুজ্জামান মিয়া-সহ পল্লী বিদ্যুৎ সমিতি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরের কেপিআই পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আবু বকর সিদ্দীক

আপডেট টাইম : ১২:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬