০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪ টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৭৫০ মিটার কৃষ্ণপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা,
নড়াইল জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান,জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুমন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

এ সময় প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, খাল পুনঃ খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। স্থানীয় বাসিন্দারা এ প্রকল্পটিকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন।

এছাড়াও বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ২ নং লাহুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১০০ মিটার লাহুড়িয়া খাল পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ।

জয়পুর ইউনিয়নের ৭৫০ মিটার কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১০০ মিটার লাহুড়িয়া খাল মোট ১ হাজার ৮৫০ মিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাল পুনঃখননের ব্যয় ধরা হয়েছে ১ কেটি ১৩ লাখ ৩৩ হাজার ৬২৯ টাকা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬