১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরের ১১ নং চরপুটিমারী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল কুদ্দুস খান ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই প্রকৃত ঈদের তাৎপর্য অর্জিত হবে।
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের মূল লক্ষ্য।
আব্দুল কুদ্দুস খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। আগামীতে ১ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তিনি ১ নং ওয়ার্ডসহ পুরো চরপুটিমারী ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির উন্নতি, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ইসলামপুরের ১১ নং চরপুটিমারী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন

আপডেট টাইম : ০২:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬