০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হক(কাজী সুমন)

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাশেদুল হক(কাজী সুমন)। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সমিতির সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রাশেদুল কাজী সুমন। তার নির্বাচিত হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ ও সন্তোষ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নবীনগর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড আরও গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রাশেদুল কাজী সুমন সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতারম মাধ্যমে সমিতির উন্নয়নে কাজ করবেন।
সমিতির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হক(কাজী সুমন)

আপডেট টাইম : ১২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬