১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

“অগ্নিযোদ্ধাদের একটাই পন, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ সোহাগউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফায়ার ফাইটার মো. আইয়ুব শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।

এছাড়াও লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. মাসুদ পারভেজ, সিনিয়র ফায়ার ফাইটার মো. মিজানুর রহমান, মো. এমদাদুল আলম,মো. আশরাফুল ইসলামসহ রেড ক্রিসেন্ট এর সদস্যরা, সাংবাদিক ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬