১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন থেকে অহিদা আক্তার শিখা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিখা উপজেলার শোশালিয়া গ্রামের আমজাদ উদ্দিন মুন্সি বাড়ির মোরশেদ আলমের স্ত্রী।

তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামের আব্দুল মান্নান মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট মাস আগে মোরশেদ আলমের সঙ্গে শিখার বিয়ে হয়। মঙ্গলবার (১৯ মে) বিকেলে শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬