কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় খুবেই গোপন সুএে খবর পেয়ে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ।
যে অভিযানে গাঁজা, বিদেশি মদ ও বিয়ার জব্দের পাশাপাশি মোট ৬ জনকে আটক করা হয়েছে।
নাঙ্গলকোট থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ১০ ক্যান বিয়ারসহ ৪ জনকে আটক করে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এদিকে তৃতীয় অভিযানে ১৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।
নাঙ্গলকোট থানা পুলিশ সূত্রে জানাগেছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার 



















