০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয়, এগোচ্ছে কৃষি কথা

জনপ্রিয় কৃষিবিষয়ক ম্যাগাজিন ‘কৃষি কথা’র গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি অফিস। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা কৃষি অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চলের উদ্যোগে আয়োজিত “টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে খাল খননের ভূমিকা” শীর্ষক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার উপপরিচালকসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরে কৃষক পর্যায়ে ‘কৃষি কথা’ ম্যাগাজিনের পাঠক ও গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নবীনগর উপজেলা কৃষি অফিস কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্যভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ‘কৃষি কথা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও কৃষকদের মাঝে কৃষিবিষয়ক জ্ঞান পৌঁছে দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয়, এগোচ্ছে কৃষি কথা

আপডেট টাইম : ১২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬