শেরপুর সদর উপজেলার ২ নং চর শেরপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে ৬৪৬০ জনকে ১০ কেজি করে অসহায় হতদরিদ্র দের মাঝে বিনামূল্যে কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১১ টায় সদর উপজেলার ২ নং চর শেরপুর ইউনিয়ন পরিষদে
প্রাঙ্গণে ১০ কেজি করে ৬৪৬০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ অনুষ্ঠিত হয়,
এসময় উপস্থিত ছিলেন ২ নং চর শেরপুর ইউনিয়নে চেয়ারম্যান সেলিম রেজা, ট্যাগ অফিসার রঞ্জু আহমেদ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব হযরত আলী, ও ইউপি সদস্য গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা জানান ঈদকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব চাল বিতরণ করা হয়, যাতে অসহায় ও নিম্ন আয়ের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে চাল প্রদান করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছ।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 



















