কাজী কেয়া, গাজীপুর ঃ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মাহবুব আলম মোল্লা। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে বিভিন্ন মহল থেকে উপচে পড়া শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
আইনজীবী সমাজের অধিকার রক্ষা, আদালতের মর্যাদা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে এ্যাডঃ মাহবুব আলম মোল্লা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তার এই দায়িত্বশীলতা ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনে।
নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব আলম মোল্লাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং সাধারণ আইনজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর জেলা আইনজীবী সমিতি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে
সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব আলম মোল্লা আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাধারণ আইনজীবীদের পাশে থেকে সমিতির উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Reporter Name 



















