১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে সাড়ে ৪ কোটি টাকার চেক প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-নবীনগর সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকার ল্যান্ড অ্যাকুইজিশন (এলএ) চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শেষ দিনে জেলা প্রশাসনের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মানস চন্দ্র দাস, সহকারী কমিশনার হেভেন চাকমা, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম এবং আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আশুগঞ্জ-নবীনগর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
তারা আরও বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ পায়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে সাড়ে ৪ কোটি টাকার চেক প্রদান

আপডেট টাইম : ০৪:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬