০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সাহিত্য একাডেমিতে দুর্ধর্ষ চুরি, গুরুত্বপূর্ণ নথিসহ মূল্যবান সরঞ্জাম লুট

চাঁদপুর শহরের জোরপুকুরপাড় এলাকায় অবস্থিত চাঁদপুর সাহিত্য একাডেমি-তে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র একাডেমির অফিস কক্ষের তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার, স্পিকার, চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া কম্পিউটারে একাডেমির গুরুত্বপূর্ণ নথি, চিঠিপত্র ও লেখালেখির তথ্য সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) ভোরে এ চুরির ঘটনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত করে।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত একাডেমিতে লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের বইপাঠ ও গল্প-আড্ডা চলছিল। রাত ১০টার দিকে অফিস কক্ষ ও মূল ফটকে তালা লাগিয়ে সংশ্লিষ্টরা চলে যান। পরদিন সকালে অফিস সহকারী এসে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, অফিসে থাকা কম্পিউটার, প্রিন্টার, স্পিকার ও চার্জার ফ্যানসহ বেশ কিছু মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহহিল কাফী, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিম উপস্থিত ছিলেন।
একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক জানান, অফিস কক্ষ ও মূল গেইটে তালা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরচক্র ছাদ বেয়ে ভেতরে প্রবেশ করেছে। তিনি বলেন, চুরি হওয়া কম্পিউটারে একাডেমির গুরুত্বপূর্ণ একাডেমিক নথি, চিঠিপত্র ও সাহিত্যকর্মের তথ্য সংরক্ষিত ছিল।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অপরাধীদের শনাক্তে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র চাঁদপুর সাহিত্য একাডেমি-তে এ ধরনের চুরির ঘটনায় লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরচক্রকে আইনের আওতায় এনে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর সাহিত্য একাডেমিতে দুর্ধর্ষ চুরি, গুরুত্বপূর্ণ নথিসহ মূল্যবান সরঞ্জাম লুট

আপডেট টাইম : ০১:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬