০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসেছে কোরবানির পশুর হাট। শুক্রবারে প্রথম হাটেই ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে হাজির হন হাটে। চারটি পৃথক মাঠজুড়ে আয়োজিত এই বিশাল পশুর বাজারে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ।
হাটের প্রধান আকর্ষণ ‘লাল কাজলা’ ষাঁড়
এবারের প্রথম হাটের সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রায় এক টন ওজনের বিশালাকৃতির লাল কাজলা রঙের একটি ষাঁড়। বিশাল দেহ, আকর্ষণীয় গঠন ও নজরকাড়া সৌন্দর্যের কারণে হাটে আসা সবার দৃষ্টি কাড়ে গরুটি।
শেষ পর্যন্ত বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের হাজী ফুল মিয়ার ছেলে ও শিশু মিয়া গরুটি ৫ লাখ ৭০ হাজার টাকায় ক্রয় করেন। একই সঙ্গে তিনি আরও একটি গরু ৩ লাখ ২০ হাজার টাকায় কিনেন। সব মিলিয়ে একাই প্রায় ৯ লাখ টাকার গরু ক্রয় করে হাটজুড়ে আলোচনায় আসেন তিনি।
এদিকে, হাটের দ্বিতীয় সর্বোচ্চ দামের গরুটি ৪ লাখ ৮৫ হাজার টাকায় কিনেন একই ইউনিয়নের গুড়িগ্রামের হারুন বকশি। এছাড়া কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ছোটন মিয়া ৪ লাখ ৩০ হাজার টাকায় তৃতীয় সর্বোচ্চ মূল্যের গরুটি ক্রয় করেন।
ক্রেতাদের ভিড়, তবে ‘দাম যাচাই’ প্রবণতা বেশি
হাট ঘুরে দেখা গেছে, পশুর দাম তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যেই ছিল। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাও ছিল সন্তোষজনক। আগত ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে অনেক ক্রেতা জানান, প্রথম হাট হওয়ায় আজ কেনাবেচার চেয়ে বাজারদর যাচাই ও পশু দেখার আগ্রহই বেশি ছিল। ফলে প্রত্যাশার তুলনায় বেচাকেনা কিছুটা কম হলেও আগামী হাটগুলোতে বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পাঁচটি হাট বসবে
হাট কর্তৃপক্ষ জানায়, ঈদের আগ পর্যন্ত এই মাঠে আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে আরও পাঁচটি পশুর হাট অনুষ্ঠিত হবে।
বাজার কর্তৃপক্ষের জানান
“আজ মূলত ক্রেতারা পশুর দাম ও বাজার পরিস্থিতি দেখতে এসেছেন। আগামী হাটগুলোতে আরও বেশি জমজমাট বেচাকেনা হবে বলে আশা করছি।”
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরনবী জানান, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন,
“জাল টাকা শনাক্তকরণসহ সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। ফলে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বা প্রতারণার সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আপডেট টাইম : ০১:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬