জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ১৬ তম আবর্তনের শিক্ষার্থী পাপুন চন্দ্র অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগ ১৭ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল পারভেজ।
কমিটির নব-নির্বাচিত সভাপতি পাপুন চন্দ্র অধিকারী তার প্রতিক্রিয়ায় বলেন : পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদের দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সিনিয়রদের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সবার পরামর্শক্রমে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আগত শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ সাধনে ইতিবাচক ভূমিকা রাখতে। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে আমি আমার জেলাকে আরও সক্রিয় ও এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ বলেন : “সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।’
প্রসঙ্গত, সংগঠনটি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
জবি প্রতিনিধি 

























