জামালপুর রেলওয়ে থানাধীন ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে “ক্যাটেল স্পেশাল-৩” নামের বিশেষ ট্রেনটি আজ শুক্রবার (২৩ মে ২০২৬) কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির মোট ২৫টি বগিতে প্রায় ৪০০টি গরু পরিবহন করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পশু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ এ ট্রেন পরিচালনা করা হচ্ছে।
এদিকে ট্রেন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই (নিঃ) স্বপন রায়।
মোঃ রিফাত আলী স্টাফ রিপোর্টার 



















