নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়াকে কেন্দ্র করে মোঃ আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ নুরনবী (৬২) পলাতক রয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনাল এলাকায় সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ মাস আগে মানসিক ভারসাম্যহীন শিশু আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসী মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন।
বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম জানান, শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা বলেও অভিযোগ করেন তিনি।
০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুটি আম পাড়ায় মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত পলাতক
-
মোঃ আরিফ হোসেন, নোয়াখালী প্রতিনিধি - আপডেট টাইম : ১২:১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- ৩৭ বার
জনপ্রিয় সংবাদ




















