আগামী ১২ নং চাচুড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে, সব থেকে বেশি আলোচনায় বিএনপি নেতা মো. হাফিজুর রহমান (হাফিজ) সাবেক সভাপতি চাচুড়ি ইউনিয়ন বিএনপি, সদস্য কালিয়া উপজেলা বিএনপি। তিনি দলের দুঃসময়ে হামলা মামলার শিকার হয়েছেন। এবং দলের জন্য সব সময় কাজ করে গেছেন, ২০১১ সালে আওয়ামী লীগের লোকজন তার বাড়িঘর ভেঙে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে বিএনপি করার কারনে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ হাফিজুর রহমান হাফিজ গরিব দুঃখীর মানুষের বন্ধু হিসেবে তাকে সবাই চেনেন। সব সময় সবাই পাশে থাকেন। এবং চাঁচুড়ী ইউনিয়ন বাসীর জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। এলাকার লোকজন বলেন আগামী দিন ১২ নং চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ হাফিজুর রহমান (হাফিজ) ভাইকে দেখতে চাই।
নড়াইল প্রতিনিধি 





















