০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সুবর্ণচরে নসিমন উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে একটি নসিমন উল্টে মোঃ রহিম উল্যাহ (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম উল্যাহ একই ইউনিয়নের তোরাব আলী গ্রামের মৃত শফিউল্যাহ সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম উল্যাহ স্থানীয় করিম বাজার এলাকায় একটি মুরগির খামার পরিচালনা করতেন।

সোমবার বিকেলে খাসেরহাট বাজার থেকে নসিমনে করে মুরগির খাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
পথে করিম বাজার সংলগ্ন একটি খালের পাশে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে। এতে নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রহিম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ@ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে সুবর্ণচরে নসিমন উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬