০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনার কেন্দ্রে কাজী রফিকুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় কাজী রফিকুল ইসলাম।কাজী রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নতুন নেতৃত্ব গঠনের আলোচনায় শীর্ষে উঠে এসেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে সংশ্লিষ্ট সূত্রগুলো তাকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখছে। দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির শুরু থেকেই আপসহীন অবস্থান নেওয়ায় তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তিনি ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে ২০১৪-২০১৫ সালের আন্দোলন, ২০১৮ সালের নির্বাচন এবং ২০২৩-২০২৪ সালের বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন। ২০১৫ সালের এক আন্দোলনে আহত হয়ে তার পায়ে পাঁচটি সেলাই লাগে। এছাড়া ২০২৩ সালে একটি কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাম্প্রতিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তিনি শুরু থেকেই ঝুঁকি নিয়ে সক্রিয় ছিলেন। জিরো পয়েন্টে ব্লকেড, শাহবাগমুখী মিছিল, তাতীবাজার ও লক্ষীবাজারসহ শহীদ মিনার এলাকায় বিক্ষোভে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন বলে জানান।

তার রাজনৈতিক জীবনের বড় অংশজুড়ে রয়েছে আন্দোলন ও ছাত্র অধিকার আদায়ের সংগ্রাম। তার রাজনীতিতে হাতেখড়ি হয় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার-এর হাত ধরে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল-এর তত্ত্বাবধানে সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনার কেন্দ্রে কাজী রফিকুল ইসলাম

আপডেট টাইম : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬