০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে টিয়ারা বাজারে বিবদমান দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন এবং বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
জানা গেছে, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
হোসেন গ্রুপের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করেন, বাজারে তাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালায়। প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিশু গ্রুপের প্রধান প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া। তিনি দাবি করেন, হোসেন গ্রুপের লোকজনই প্রথম হামলা চালায়। হামলাকারীরা তাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। তারা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মোরশেদ আলম চৌধুরী বলেন, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ০১:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬