০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর শহরে জাম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: ১৪ বছরের কিশোর নিহত

চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, জাম পাড়াকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের এক পর্যায়ে ইয়াছিন তার এক বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন চাঁদপুর শহরের বাসিন্দা ইলিয়াছ মিয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত কিশোর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর শহরে জাম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: ১৪ বছরের কিশোর নিহত

আপডেট টাইম : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬