০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম মাস্টার (৭৫) আর নেই। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার আলীয়াবাদ এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কর্মময় জীবন নবীনগরের শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার বাদ আসর নবীনগর পৌরসভার আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে একই কবরস্থানে তাকে দাফন করা হবে।
তাজুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

আপডেট টাইম : ১০:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬