০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় ১১৬ বোতল অবৈধ অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে ১১৬ বোতল অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। র‍্যাব-৫ সূত্র জানায়, সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে বাগমারা থানার জোতিনগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হোসেন আলী (৫০), পিতা, মৃত রিক প্রামাণিক, সাং, মন্দিয়াল মধ্যপাড়া, থানা, বাগমারা, জেলা, রাজশাহীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১১৬ বোতল (১১.৬ লিটার) অবৈধ অ্যালকোহল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোসেন আলী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল। তিনি রাজশাহী জেলার বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে এসব অ্যালকোহল সংগ্রহ করে জোতিনগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল তার চলাফেরা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, এসব অ্যালকোহলে শতকরা ৯০ ভাগ বিশুদ্ধ অ্যালকোহল থাকায় এটি প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন স্থানে এই ধরনের অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হোসেন আলী দীর্ঘদিন ধরে অধিক মুনাফার আশায় রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অবৈধ মাদক বিক্রি করতেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

বাগমারায় ১১৬ বোতল অবৈধ অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫