০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় প্রাচীর ভেঙে গাছ কেটে জমি দখলের চেষ্টা

রাজশাহীর বাগমারায় ধারাল অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে এক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা প্রাচীর ভেঙে গাছ কাটার পাশাপাশি ঘরবন্দি করে রেখেছিল পরিবারটিকে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা গ্রামে।

ভুক্তভোগীর অভিযোগ, গত সোমবার বিএনপির প্রার্থী ঘোষণার পরদিনই একটি পক্ষ এই দখলচেষ্টা চালায়। বিবাদমান জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে। ঘটনাটি নিয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বাঁইগাছা গ্রামের ব্যবসায়ী এমরান আলী, শুকুর আলীর ছেলে। তার সঙ্গে একই গ্রামের নওশের আলী ও এবাদত হোসেনের সাড়ে ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় আদালত এমরানের পক্ষে রায় দেন। এরপর উত্তেজনা দেখা দিলে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

তবে মঙ্গলবার সকালে নওশের আলী ও এবাদত হোসেনের নেতৃত্বে ১২-১৩ জন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে হামলা চালিয়ে ইটের প্রাচীর ভেঙে ফেলে। এসময় তারা প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ (আম, নারিকেল, মেহগনি, জলপাই) কেটে ফেলে। হামলাকারীরা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে এমরানের পরিবারকে ভিতরে অবরুদ্ধ করে রাখে।

ভুক্তভোগী এমরান বলেন, “ওই জমি আমাদের পৈতৃক ও ক্রয়কৃত। ৬০-৭০ বছর ধরে আমরা ভোগ দখলে আছি। আদালতের রায় আমাদের পক্ষে হলেও প্রতিপক্ষ মনোনয়ন ঘোষণার পরের দিন সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। গাছ কেটে দেয়, প্রাচীর ভেঙে ফেলে। আমরা নিষেধ করতে গেলে আমাদের আটকে রাখে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে।”

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ আছে। অভিযোগ অনুযায়ী, একটি পক্ষ দলবল নিয়ে জমি দখলে যায়, সবার হাতেই ছিল ধারাল অস্ত্র। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

বাগমারায় প্রাচীর ভেঙে গাছ কেটে জমি দখলের চেষ্টা

আপডেট টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫