০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে শারীরিক শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি শুরু হয়। রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য রাখেন।

অধ্যক্ষ বিপ্লব বলেন, “শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত সহকারি শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।”

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা কিছুদিন অপেক্ষা করবেন এবং এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বারকলিপি প্রদান করা হবে।

তিনি সতর্ক করেন, যদি পদগুলো দ্রুত পুনর্বহাল না করা হয়, তবে তারা সারাদেশে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষক ও শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন ও মিছিলে অংশগ্রহন করেন এবং সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীরা জানান, শারীরিক শিক্ষার গুরুত্ব শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নে অপরিহার্য। শারীরিক ও সংগীত শিক্ষক পদ বাতিল করলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রশাসন এবং মন্ত্রণালয় তাদের দাবি বিবেচনা করে পদগুলো পুনর্বহাল করবে।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

প্রাথমিকে শারীরিক শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫