০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার লক্ষণহাটী মোড় থেকে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এ শোডাউনটি করা হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা ‘পুতুলের মনোনয়ন বাতিল চাই’—এমন নানা স্লোগান দেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির প্রার্থী হলেও তিনি দলের প্রকৃত নেতাকর্মীদের পাশে না থেকে ব্যক্তিস্বার্থে রাজনীতি করছেন। তাই তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।

শোডাউনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক শামিম হোসেন সরকার, যুবদল নেতা হানিফুর রহমান গেন্দা এবং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা সোহেল রানাসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই বাগাতিপাড়া ও লালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এবং ডা. ইয়াসিন আরশাদ রাজনের সমর্থকরা তাঁর প্রার্থিতা বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

আপডেট টাইম : ০৩:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫