খুলনায় হত্যা চেষ্টা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় র্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান চালায়। এ সময় বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত ইমরান হাওলাদারের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা ও ৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শাব্বির আহমদ খুলনা জেলা প্রতিনিধি 



















