০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হত্যা মাদক ধর্ষণসহ ২২ মামলার আসামি ইমরান গ্রেফতার

খুলনায় হত্যা চেষ্টা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় র‍্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান চালায়। এ সময় বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত ইমরান হাওলাদারের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা ও ৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

খুলনায় হত্যা মাদক ধর্ষণসহ ২২ মামলার আসামি ইমরান গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬