০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের মূল চেতনা সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে- জুয়েল রানা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তরুণ রাজনৈতিক নেতা জুয়েল রানা।

র‌্যালির শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্যে জুয়েল রানা বলেন,৭৮ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যে ভূমিকা রেখেছিল, তা আজও অনুপ্রেরণার উৎস। আমরা সেই চেতনা নিয়েই জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছি।

জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই র‌্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জুয়েল রানা আরো বলেন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। তাঁর আদর্শই আমাদের প্রেরণা। আমরা যুবদলের কর্মীরা তাঁর দেখানো পথ অনুসরণ করে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে লড়াই করছি এবং করে যাব।

তিনি আরও আহ্বান জানিয়ে বলেন  দলীয় বিভাজন নয়, এখন সময় জাতীয় ঐক্যের। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই ৭ নভেম্বরের মূল চেতনা সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নভেম্বরের মূল চেতনা সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে- জুয়েল রানা

আপডেট টাইম : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫