২৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর হইতে, জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের চিনারচর মধ্যপাড়া সুন্নাহ্ কাওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দোস্তরে ফজীলত উপলক্ষে ১৯ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু সাবেক সংসদ সদস্য ১৩৯, জামালপুর -২ (ইসলামপুর) ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখা।
সবার মধ্যমণি হিসেবে উপস্থিত থাকেন হাফিজুর রহমান হাফিজ বিশিষ্ট ব্যবসায়ী দুবাই আরব আমির।
উপস্থিত থাকেন ইসলামপুর উপজেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, হামিদুর রহমান মলিন যুগ্ন আহবায়ক ইসলামপুর উপজেলা যুবদল, ডাক্তার আলী আকবর, আবু হানিফ বুলবুল, ও অন্যান্য নেতৃবৃন্দরা।
মাহফিলের ইসলামীক ও বিভিন্ন বিষয়ে কথা বলেন
প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাছিরে কুরআন আল্লামা তারেক মনোয়ার ঢাকা, খতিব দক্ষিণ লন্ডন জামে মসজিদ ইংল্যান্ড। আরও বয়ান পেশ করেন পেশ করেন
মুফতি ফরহাদ উদ্দিন আইয়ুবী সাহেব ও মুফতি মো: ইলিয়াছ ইবনে কেফায়েত উল্লাহ সাহেব ইসলামিক বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
মাহফুজুর রহমান সাইমন 

























