০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্টের ডিজাইন পাল্টাতে যাচ্ছে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১১১ বার

পাকিস্তান সরকার শিগগিরই দেশের জাতীয় পাসপোর্টের (ডিজাইন) নকশা  সম্পূর্ণভাবে পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নকশায় আধুনিক রূপের পাশাপাশি দেশটির সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, একই সঙ্গে যোগ করা হবে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।

বুধবার সরকারি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি।

চার প্রদেশের ঐতিহ্য ফুটে উঠবে নতুন নকশায়

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিজিআইপি) জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নতুন পাসপোর্ট প্রিন্টের প্রস্তুতি শুরু হয়েছে। নতুন নকশায় পাকিস্তানের চারটি প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থাপত্যের ছবি যুক্ত থাকবে।

কর্মকর্তারা জানান, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পাকিস্তানের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা, যাতে নাগরিকরা দেশীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে পাসপোর্ট বহন করতে পারেন।

জনপ্রিয় সংবাদ

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

পাসপোর্টের ডিজাইন পাল্টাতে যাচ্ছে পাকিস্তান

আপডেট টাইম : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫