১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর-১ আসনে বিএনপির প্রচারণা জোরদার: বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল-এর নির্বাচনী প্রচারণা জোরদার করতে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন-এর সভাপতিত্বে উপজেলার তমালতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

সভায় আগামীকাল থেকে ইউনিয়নজুড়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে। এজন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি মাহাতাব উদ্দিন তার বক্তব্যে বলেন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি সবসময় দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে কাজ করে আসছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আগামীতেও দলের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে সম্পূর্ণভাবে নিবেদিত থাকবো। আসন্ন নির্বাচনে আমরা মাঠে থেকে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করবো।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নাটোর-১ আসনে বিএনপির প্রচারণা জোরদার: বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫