নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন আবারও নজির গড়েছেন মানবতার।
সম্প্রতি প্রবল বৃষ্টিতে লক্ষিকোলা গ্রামের মোঃ রহেদ আলীর ছোট দোকান ঘরটি ভেঙে গেলে, খবর পেয়ে সোহরাব হোসেন নিজ উদ্যোগে দোকানটি মেরামতের ব্যবস্থা করেন। শুধু তাই নয় — দোকান চালু করার জন্য প্রয়োজনীয় মালামালও ক্রয় করে দিয়ে তিনি রহেদ আলীর জীবিকায় নতুন আশার আলো জ্বালান।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। উন্নয়নমূলক কাজের পাশাপাশি তিনি মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন — “মানুষ হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। যতদিন পারি, আমি অসহায় মানুষের পাশে থাকব।”
মানবতার এই উদ্যোগ স্থানীয়দের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি 

























