ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর – ১ রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন কে নিয়ে দলের ভেতরে দ্বিধা বিভক্তির অবসান ঘটেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেয়ার পর ঐক্যবদ্ধ হয়েছে রামগঞ্জে উপজেলা বিএনপির নেতাকর্মী ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা।
শনিবার ১৫ নভেম্বর বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপির ব্যানারে আয়োজিত ৩১দফা রাষ্ট্র কাঠামোর আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরনের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক , লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি, জিয়া উল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসফিকুল হক জয়, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক উল্ল্যা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক লোকমান হোসেন পাটোয়ারী, স্মার্ট টেকনোলজি গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিএনপির সাবেক নেতা ইসমাইল হোসেন ভিপি, আবুল হাসেম বিএ, আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন প্রমুখ।
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন বলেন, আমি রামগঞ্জ উপজেলার সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের দুর্দিনে ১৭ বছর আন্দোলন সংগ্রামে দলের কর্মসূচি পালন করতে গিয়ে
বহুবার মিথ্যে মামলা হামলার শিকার হয়ে কারাবন্দী ছিলাম।
দলের অনেক নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি। ।
আমি বিএনপি প্রেমিক, লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। রামগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি,এ ঘাঁটি থেকে দল থেকে যাঁকে ধানের শীষের মনোনয়ন দিবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর 

























