০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ নভেম্বর বিকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আসন্ন নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের লক্ষ্য।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামে সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু মুহিদ-এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব । এসময় জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সাতক্ষীরা তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫