০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক বসির উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯৭ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ
​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। শুক্রবার (১৭মার্চ) এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
​শুভেচ্ছা বার্তায় প্রভাষক বসির উদ্দিন বলেন, “দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জন্য শুধু আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক মহান বার্তা বহন করে।”
​তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের জোরালো আহ্বান জানান তিনি।
​টঙ্গী ও গাজীপুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ এবং তরুণ সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।”
​পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন তিনি সকল মুসলমানের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে স্থায়ী শান্তি, পূর্ণাঙ্গ গণতন্ত্র, সমৃদ্ধি ও অনাবিল কল্যাণ বয়ে আনেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক বসির উদ্দিন

আপডেট টাইম : ১১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬