কাজী কেয়া, গাজীপুর ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। শুক্রবার (১৭মার্চ) এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় প্রভাষক বসির উদ্দিন বলেন, “দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জন্য শুধু আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক মহান বার্তা বহন করে।”
তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের জোরালো আহ্বান জানান তিনি।
টঙ্গী ও গাজীপুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ এবং তরুণ সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।”
পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন তিনি সকল মুসলমানের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে স্থায়ী শান্তি, পূর্ণাঙ্গ গণতন্ত্র, সমৃদ্ধি ও অনাবিল কল্যাণ বয়ে আনেন।
০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক বসির উদ্দিন
-
Reporter Name - আপডেট টাইম : ১১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ৯৬ বার
জনপ্রিয় সংবাদ




















