কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর):থেকে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চরফলকন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী বিতরণ করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবির হুসাইন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি নিজ হাতে এই উপহার সামগ্রী অসহায় ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
উপহার বিতরণকালে আবির হুসাইন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “আমি মেম্বার হই বা না হই, সবসময় আপনাদের সেবা করতে চাই। জনপ্রতিনিধি হওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো বিপদে-আপদে আপনাদের পাশে থাকা। আপনাদের সকল সুখ-দুঃখ আমার সাথে ভাগাভাগি করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আজীবন আপনাদের পাশে দাঁড়াবো।”
তিনি আরও বলেন, ৪নং ওয়ার্ডের মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং আবির হুসাইনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। উপহার বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















