০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফলকনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন আবির ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২০৮ বার

কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর):থেকে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চরফলকন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী বিতরণ করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবির হুসাইন।
​বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি নিজ হাতে এই উপহার সামগ্রী অসহায় ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
​উপহার বিতরণকালে আবির হুসাইন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “আমি মেম্বার হই বা না হই, সবসময় আপনাদের সেবা করতে চাই। জনপ্রতিনিধি হওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো বিপদে-আপদে আপনাদের পাশে থাকা। আপনাদের সকল সুখ-দুঃখ আমার সাথে ভাগাভাগি করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আজীবন আপনাদের পাশে দাঁড়াবো।”
​তিনি আরও বলেন, ৪নং ওয়ার্ডের মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
​ঈদ উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং আবির হুসাইনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। উপহার বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চরফলকনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন আবির ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ১০:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬