০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে র‍্যাবের অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি ঃ

শেরপুর সদর উপজেলার কুসুমহাটিতে র‍্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে কুসুমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— এনামুল হক (৩০) ও মো. পারভেজ আলী (২০), উভয়েই শেরপুর জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে র‍্যাবের অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬